Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন এসিল্যান্ডের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা

ময়মনসিংহ সদরে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন এসিল্যান্ডের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে জনবান্ধব প্রশাসন উপহার দিয়ে প্রশাসনিক সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদানের পর ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপিকে ফুলের তোরা উপহার দিয়ে নতুন কর্মস্থলে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নিজ কার্যালয়ে যোগ দেন। দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকেই পুরো প্রশাসনিক ভবনে তৈরি হয় এক উৎসবমুখর ও আন্তরিক পরিবেশ।

কার্যালয়ে প্রবেশের পর থেকেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। ধীরে ধীরে এই বরণ অনুষ্ঠানটি পরিণত হয় এক সৌহার্দ্যময় মিলনমেলায়, যেখানে ছিল সম্মান, উষ্ণতা ও শুভকামনার সেতুবন্ধন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, একটি উপজেলার উন্নয়ন একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে সমন্বিত টিমওয়ার্কই আমাদের মূল শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ সদরকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাজাহান কবীর, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মনিরুল হক ফারুক রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তালহা, প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের আরও কর্মকর্তা-কর্মচারী।

উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য বক্তব্য এবং প্রথম দিনের শুভেচ্ছা বিনিময় কর্মকর্তাদের মধ্যেও তৈরি করেছে নতুন উদ্দীপনা। তারা নবাগত ইউএনওর দায়িত্বপালনে সফলতা ও দীর্ঘমেয়াদি ইতিবাচক কাজের প্রত্যাশা ব্যক্ত করেন।

About Mizanur Rahman

Check Also

কেবল আইন নয়, আইনের প্রয়োগবিধি সম্পর্কে জানাও জরুরি- তথ্যা সচিব মাহবুবা ফারজানা

আরিফ রববানী ময়মনসিংহ।। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন- চলার পথে আইন মেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!