Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আরিফ রববানী ময়মনসিংহ
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫। দিবসটি পালন করে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, যার সহযোগিতায় ছিল জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের আয়োজনে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যারি শুরু হয়ে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলার ১৬ জন প্রতিবন্ধী নাগরিকের মাঝে হুইলচেয়ার, টয়লেট চেয়ার, স্মার্ট সাদা ছড়ি এবং এলবো-ক্রাচ বিতরণ করা হয়।

র্যালী শেষে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, রাজু আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শরীফ নূর জান্নাত।

শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকেন।

আলোচনা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিবন্ধী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!