Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবু ওয়াহাব আকন্দ- উচ্ছ্বসিত নেতাকর্মীরা।।

ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবু ওয়াহাব আকন্দ- উচ্ছ্বসিত নেতাকর্মীরা।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে অবশেষে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এক সময়ের তুখোড় সাবেক ছাত্রনেতা আবু ওয়াহাব আকন্দ। তিনি দীর্ঘ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী শাসনের বিরুদ্ধে রাজপথে সবসময় সোচ্চার ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্শনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। চুড়ান্ত প্রার্থীদের মধ্যে ময়মনসিংহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে আবু ওয়াহাব আকন্দ প্রতিদ্বন্ধিতা করবেন বলে তিনি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার অন্যান্য আসনসহ বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও স্থগিত থাকে ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী ঘোষণা। যা নিয়ে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পড়েন বিপাকে।

অবশেষে বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে ময়মনসিংহ-৪ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে আবু ওয়াহাব আকন্দের নাম ঘোষণা করা হয়। নতুন এই তালিকায় ওয়াহিদের নাম যুক্ত হওয়ায় ময়মনসিংহ সদর আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় মনোনয়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন আবু ওয়াহাব আকন্দ । দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফেসবুকে ছবি ও স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জ্ঞাপনসহ ধানের শীষ প্রতীকে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আবু ওয়াহাব আকন্দ দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিবেদিত প্রাণ অবস্থানের কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ আসনে মনোনয়ন দিয়েছে। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মধ্যেও তার মনোনয়নকে স্বাগত জানিয়েছে।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন,দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও তা পালন করব। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে থাকব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ময়মনসিংহ-৪ আসনটি এ নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত হবে। বিএনপির মনোনয়ন নিয়ে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের প্রচার–প্রচারণা আরও জোরদার হবে বলেও ধারণা করা হচ্ছে।

তারা মনে করেন, তৃণমূল-ভিত্তিক দলীয় নেটওয়ার্ক, দীর্ঘদিনের রাজনৈতিক মাঠের অভিজ্ঞতা এবং স্থানীয় জনপ্রিয়তার কারণে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন।

এদিকে, দলের তৃণমূলের বহু নেতাকর্মী ইতোমধ্যেই পোস্টার, ব্যানার ও প্রচারসামগ্রী তৈরির কাজ শুরু করেছেন বলে জানা গেছে। সদর এলাকায় বিএনপির সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আগামী নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনটি উল্লেখযোগ্য রাজনৈতিক গুরুত্ব বহন করায়, সব দলের প্রার্থী ও সমর্থকদের নজর এখন এই আসনের দিকে। আবু ওয়াহাব আকন্দের মনোনয়নের মাধ্যমে বিএনপি তাদের কৌশলগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করলো বলেও মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এব্যাপারে বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ যুগান্তরকে বলেন, বিএনপির দুর্দিনে দলীয় মনোনয়ন পেয়ে ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছি। ভোট চুরির মহোৎসবের ওই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটের বিপরীতে সর্বোচ্চ ভোট পেয়ে সারা দেশে রেকর্ড করেছি। এবার দলীয় মনোনয়ন পেলে খালেদা জিয়া ও তারেক রহমানকে ময়মনসিংহ সদর আসনটি উপহার দিতে চাই।

উল্লেখ্য-আবু ওয়াহাব আকন্দ বিগত আওয়ামী লীগের ১৭ বছরের জুলুম-নির্যাতনে দলের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন,নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে তাদের খোজ খবর নিয়েছিলেন।এছাড়া সব স্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে অন্য রকম এক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিএনপিতে মনোনয়ন দৌড়ে কেন এক চেটিয়া অবস্থান আবু ওয়াহাব আকন্দের এমন প্রশ্নের জবাবে দলের নেতাকর্মীরা জানায়, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন-সংগ্রামে আবু ওয়াহাব আকন্দ ছিলেন সামনের সারিতে। ময়মনসিংহ-৪ আসনের ময়মনসিংহ মহানগর ও ১১টি ইউনিয়নে বিএনপিতে গড়ে তুলেছেন নিজের শক্তিশালী কর্মীবাহিনী। আওয়ামী লীগ সরকারের সব মিথ্যা মামলায় নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়া, আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। স্থানীয়ভাবে জনপ্রিয়তার পাশাপাশি দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ আবু ওয়াহাব আকন্দ কে মনোনয়ন লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে বলেই মনে করেন ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ বিগত সরকারের আমলেও গত ২০১৮ সালের নির্বাচনেও
ময়মনসিংহ-৪(সদর) প্রতিদ্বন্দ্বীতা করে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানের শীষ) ১,৩০,৭৫৩ ভোট পেয়েছিলেন। সে সময়কার নির্বাচনে আসনটিতে মহাজোট সমর্থিত প্রার্থী রওশন এরশাদ (লাঙ্গল) প্রার্থী ২,৪৪,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হ’য়েছিলো।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাভোট ডাকাতি’র পরেও ২ ঘন্টার ভোটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। সাধারণ মানুষের জনপ্রিয়তায় এই অঞ্চলে উনি’ই সকলের শীর্ষে এটা পরীক্ষিত।

About Mizanur Rahman

Check Also

কেবল আইন নয়, আইনের প্রয়োগবিধি সম্পর্কে জানাও জরুরি- তথ্যা সচিব মাহবুবা ফারজানা

আরিফ রববানী ময়মনসিংহ।। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন- চলার পথে আইন মেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!