Breaking News
Home / Uncategorized / শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ ও অবকাঠামো উন্নয়নে শিক্ষক-প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে- ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ ও অবকাঠামো উন্নয়নে শিক্ষক-প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে- ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেছেন-ময়মনসিংহ সদরে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ ও অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দিতে হলে শিক্ষক-অভিভাবক-প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার প্রয়োজন হলে তাই করা হবে, এসময় তিনি মেধা অন্বেষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং শিক্ষক-অভিভাবক কমিটির মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করারও আহবান জানান। তিনি প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে, মেধা অন্বেষণে শিক্ষার্থীদের মধ্যে থাকা মেধা খুঁজে বের করে এবং তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত মান উন্নয়ন করা, যেমন নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার, এবং শ্রেণিকক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান জানান। বিদ্যালয়গুলোর অবকাঠামোর বর্তমান অবস্থা মূল্যায়ন এবং উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৮আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ (ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং যুক্তি ও গণিত মঞ্চ) প্রতিযোগিতা অবকাঠামোগত উন্নয়ন ও বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্যেশ্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য- সহকারী শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স আরো বলেন- মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা। শিক্ষকরা শিশুদেরকে মুখস্ত না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে, পড়তে, লিখতে ও গণিত করতে সে বিষয়টি নিশ্চিত করবেন। যদি শিশুরা পারে তাহলে বুঝবেন আপনি সর্বোচ্চ করে দিয়েছেন। এরপর সে নিজে নিজেই সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারবে। প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষার মানোন্নয়নে টার্গেট ঠিক করবেন। শিশুদের টার্গেট সে যেন মাতৃভাষায় লিখতে পড়তে বলতে পারে, গণিত করতে পারে, কিছুটা ইংরেজি পারে। আমরা সহায়তা করব।মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজিসহ বিদেশি ভাষা শিখতে পারবে। শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে। সকলে নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব।

এসময় তিনি বলেন-প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন, দৃশ্যমান। সে অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না, বিষয়টি মেনে নেওয়া যায়না। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাথমিক স্কুল ছাড়া অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। এখন কিন্ডারগার্টেন, মাদ্রাসা হয়েছে। মানুষ স্বাধীন-তারা কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় শিশুদের পড়াচ্ছে। সরকার প্রাথমিকে বিনাবেতনে পড়াচ্ছে, বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে উপবৃত্তি দিচ্ছে- তারপরও অভিভাবকরা তাদের শিশুদের পয়সা খরচ করে অন্যখানে কেন পড়াচ্ছেন? আমাদের প্রাথমিকের শিক্ষার অবকাঠামো ভাল, শিক্ষকরা মানসম্পন্ন, পড়াশুনায় অগ্রসর, বেতনকাঠামো মোটামুটি ভাল, চাকরির নিশ্চয়তা আছে। অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে এসব সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তারপরেও অভিভাবকরা কেন তাদের শিশুদের অন্য বিদ্যালয়ে পড়াবেন? প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কিভাবে উন্নয়ন করা যায় -সে বিষয়ে তিনি প্রধান শিক্ষকদের সুনির্দিষ্ট মতামত দেওয়ার আহবান জানান। এসময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের প্রয়োজনে শিক্ষককে তালিকা পাঠানোর আহবান জানান।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা হুসনে আরা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সপেক্টর হায়দার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ তাজরিন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,হার্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম,খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত মহল,নামা কাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,মো: হারুন সিকদার,রুবি খান,আশীষ কুমার তরফদার,মিতালী বণিক,মো: সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!