স্টাফ রিপোর্টারঃ
ফকির লালন সাঁইর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ‘লালনসন্ধ্যা’।
শুক্রবার (১৭অক্টোবর) সৃংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ উদ্বোধনী ভাষণে ভারত ও বাংলাদেশের মধ্যে চিরন্তন সাংস্কৃতিক ও আত্মিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, লালনের অন্তর্দর্শন জাতীয় সীমারেখা ছাড়িয়ে আজও আমাদের অনুপ্রাণিত করে। তাঁর অন্তর্নিহিত বার্তা ভারতীয় ভক্তি আন্দোলন, সুফিবাদ ও বাউল ঐতিহ্যের মেলবন্ধনের প্রতীক। ফরিদা পারভীনকে স্মরণ করে তিনি বলেন, তাঁর সংগীত ছিল প্রজন্ম ও জাতির সেতুবন্ধন। ভারত ও বাংলাদেশের অসংখ্য উৎসবে তাঁর পরিবেশনা দুই দেশের সাংস্কৃতিক সংযোগকে দৃঢ় করেছে।
অনুষ্ঠানে আলোচক হিসাবে মুমিনুন্নেছা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.মালেকা বিলকিস তার বক্তব্যে লালনের জীবনদর্শন ও তাঁর সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য দেন।
আয়োজনের শুরুতে ফরিদা পারভীনের প্রতি সংগীতাঞ্জলি নিবেদিত হয়। পরিবেশন করা হয় তাঁর গাওয়া লালনগীতি।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার জাতীয় পর্যায়ে লালন তিরোধান দিসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় স্মরণোৎসব সফল করাশ তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অপরদিকে স্মরণোৎসব ঘিরে বাউল, ভক্ত, সাধুদের পদচারণায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে