Breaking News
Home / Uncategorized / ফুলবাড়িয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পবার (২০ মার্চ) উপজেলার কালাদহ ইউনিয়ন জামায়াতের ওয়ার্ডের উদ্যোগে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালাদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক এক এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্য, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। যে ঐক্য সততা, ন্যায়পরায়ণতা ও মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরোও বলেন, সকল মুসলমানকে মুসলিমদের চরিত্রে চরিত্রবান হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এসময় তিনি আগামী দিনে ফুলবাড়িয়া উপজেলাকে অনিয়ম দুর্নীতি,মাদক,সন্ত্রাস ও অপরাধমুক্ত সোনার উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, উপজেলা জামাযাতের আমির ফজলুল হক শামীমসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন জামায়াত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহ এর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!