Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি

ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিনব্যাপী দাপুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভূমি অফিস, গ্রাম আদালত এবং ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন ডিসি মফিদুল আলম। পরে তিনি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রশাসক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় জেলা প্রশাসক মফিদুল আলম বলেন-এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের এই পরিশ্রমকে সফল করে সরকারের সকল সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে আধুনিক দাপুনিয়া ইউনিয়ন গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা কাউকে হয়রানি না করে জনগণের সেবার জন্য কাজ করে যাবেন। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সুর্য সন্তানরা অনেক ত্যাগ শিকার করেছেন তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। আজ আমরা কেউ সচিব, কেউ ডিসি, কেউ অন্যান্য দপ্তরের কর্মকর্তা। তাদের এই আত্মত্যাগকে সম্মানের উর্ধ্বে রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

পরিদর্শন কালে দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, আশ্রয়নকেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন ডিসি মফিদুল আলম।

এ সময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, দাপুনিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসানসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ডিসি মফিদুল আলম দাপুনিয়া ইউনিয়ন পরিষদে গেলে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, প্রশাসক মেহেদী হাসান সহ পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!