Breaking News
Home / Uncategorized / ময়মনসিং নগরীর ৩৩নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিং নগরীর ৩৩নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) শম্ভুগঞ্জ বাজারে জামায়াতের কার্যালয়ের সামনে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে
মহানগরীর শম্ভুগঞ্জ সাংগঠনিক শাখার উদ্যোগে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের ৩৩ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা
মফিদুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে সেক্রেটারি নুরুজ্জামান এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্য, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। যে ঐক্য সততা, ন্যায়পরায়ণতা ও মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরোও বলেন, সকল মুসলমানকে মুসলিমদের চরিত্রে চরিত্রবান হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এসময় তিনি আগামী দিনে ময়মনসিংহ সদরকে অনিয়ম দুর্নীতি,মাদক,সন্ত্রাস ও অপরাধমুক্ত সোনার উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান শামীম, মহানগর অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ ও ময়মনসিংহ প্রতিদিন এর সম্পাদক ড. ইদ্রিস আলী খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস এম জোবায়ের হোসাইন, জামায়াত নেতা তৌহিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আবুবকর সিদ্দিক, শম্ভুগঞ্জ যুব বিভাগের সভাপতি মিকমাল জামাল সহ স্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!