Breaking News
Home / Uncategorized / গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়ারতেন বিক্ষোভ মিছিল

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়ারতেন বিক্ষোভ মিছিল

আরিফ রববানী ময়মনসিংহ।।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ইসলাম প্রিয় মুসলিম জনতা স্লোগানে স্লোগানে ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানানোসহ ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান হয় এবং জাতিসংঘের প্রতি এমন বর্বর হামলার বিচারের দাবীও জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।

এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, শ্রমিক কল্যাণ সভাপতি ওয়ালী উল্লাহ মুজাহিদ, মহানগর ছাত্রশিবির সভাপতি শরীফুল ইসলাম খালিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!