Breaking News
Home / Uncategorized / চরনিলক্ষিয়ায় দুঃস্থ্দের মাঝে ভিজিএফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও-পিআইও।

চরনিলক্ষিয়ায় দুঃস্থ্দের মাঝে ভিজিএফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও-পিআইও।

আরিফ রববানী।। ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার (২১শে মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ ও ইউপি সচিব এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল.২৬২৮ জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ২৬২৮০ কেজি ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এসময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন- সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি প্রশাসকসহ, সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে এই চাউল বিতরন করা হয়েছে।

তিনি জানান-যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে যেন এই চাউল বিতরণ করা হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ সার্বক্ষণিক উপস্থিত থেকে উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করবেন।

ঈদের আগে ১০ কেজি চাউল পেয়ে খুশী আত্মহারা অসচ্ছল গরীব অসহায় মানুষগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!