Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ মেয়র টিটুর রোগমুক্তি কামনায় জেলা আওয়ামিলীগের দোয়া মাহফিল।।

ময়মনসিংহ মেয়র টিটুর রোগমুক্তি কামনায় জেলা আওয়ামিলীগের দোয়া মাহফিল।।

আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সহ সভাপতি ইকরামুল হক টিটুর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের নেতাকর্মীরা । শুক্রবার (১লা জুলা) বাদ আছর নগরীর টাউনহল এড তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড ফরিদ আহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, শ্রম বিষয়ক সম্পাদক এড আবু বকর সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, এড জিয়াউল হক সবুজ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্ন খন্দকার, জেলা শ্রমিক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, মহানগর কৃষক লীগের সহ সভাপতি নুর আলী তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে জেলা,উপজেলা,মহানগর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!