আরিফ রববানী :
ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিধ সাইদুর রহমান বলেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে।এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।
তিনি শুক্রবার (১ লা জুলাই ) উপজেলার ঘাগড়া ইউনিয়িনের ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে
পাড়াইল বাজার স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত
পাড়াইল ফাইটারর্স বনাম পাড়াইল কিংস, পাড়াইল প্রিমিয়ার লীগ ফাইনাল ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুলো বলেন।
সাইদুর রহমান আরো বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
শেখ ইউনুছ পাইলট স্কুলের পরিচালক ইউনুছ আলী শেখ এর সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরের ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোহাম্মদুর রশিদ রিপন, ঘাগড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও তরুণ রাজনীতিবিদ
সাখাওয়াত হোসেন বাবুল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে