Breaking News
Home / Uncategorized / নেতা নয়-সেবক হতে চাই,মানুষের সেবায় বেঁচে থাকতে চাই- অধ্যাপক ডাঃ এম এ আজিজ।।

নেতা নয়-সেবক হতে চাই,মানুষের সেবায় বেঁচে থাকতে চাই- অধ্যাপক ডাঃ এম এ আজিজ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব ও ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ এমএ আজিজ বলেছেন-আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করতে চাই। একজন ডাক্তার হিসাবেই আপনাদের সেবা করতে চাই। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মানব কল্যাণে আপনাদের পাশে থাকতে চাই। আর এ লেক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন, অর্থ নয়, আমার মূল লক্ষ্যই হচ্ছে মানব সেবা। আর এই উদ্দেশ্য নিয়েই একজন চিকিৎসক হিসাবে দেশের মানুষের স্বাস্থ্য সেবার চিন্তা করে বিশ্ব মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সরকারে সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসাবে কাজ করছি।

শুক্রবার (১লা জুলাই) বিকালে ময়মনসিংহ সদর উপজেলার বোরর চর ইউনিয়নের বন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় স্বাচিপ নেতা ডাঃ এম এ আজিজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ডের ধারা তুলে ধরে বলেন-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ভিশন-৪১ কে বাস্তবায়ন করতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তার সাথে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইম এম ফারুক,জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ এইচ গোলন্দাজ তারা,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব বাচ্চু সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর আলী, ইউপি সদস্য সোবান আলীসহ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডাঃ এম এ আজিজ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ষড়যন্ত্র মোকাবেলা করে চ্যালেঞ্জের মাধ্যমে পদ্মা সেতু হয়েছে, পাতাল রেল হচ্ছে,কর্ণফুলী ট্যানেল নির্মাণ হচ্ছে , বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের কে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান।

About Mizanur Rahman

Check Also

ফুলপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুম মুনীর রিফাতের মতবিনিময় ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা …

error: Content is protected !!