আরিফ রববানী ময়মনসিংহ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি ও নেত্রকোণা জেলার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২০ জুন ২০২২) তারিখ সকাল ৭ ঘটিকায় এসব ত্রাণ সামগ্রী বিতরন করেন নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম এর দিকনির্দেশনায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এর তত্বাবধানে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূগী এর সার্বিক সহযোগিতায় নেত্রকোনা জেলার আহবায়ক কমিটির সহায়তায় খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিস পত্রের ব্যবস্থা করেছেন নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন মোঃ তোফায়েল আহমেদ,এডিএম (কালব) ময়মনসিংহ, মাওলানা তানবীর হাসান। মোঃ মোকাম্মিল হোসাইন সহ অনেকেই।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিরা, মিঠাই, পেয়াজ, রসূন, আলো, সবজি, গেস মেস, মোমবাতি, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন। ছোট বাচ্চাদের জন্য ছিল চকলেট ও বিস্কুট।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর পক্ষ থেকে কলমাকান্দা উপজেলায় পুগলা ইউনিয়ন ও কলমাকান্দা সদর ইউনিয়নের কিছু পানি বন্দী মানুষজনের মাঝে ২০০ পেকেট বিতরণ করা হয়।
নেত্রকোনায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করার পর নেতৃবৃন্দ সিলেট ও সুনামগঞ্জবাসীর পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে বলেন- সিলেট ও সুনামগঞ্জবাসী ভয়াবহ দুর্ভিক্ষের মাঝে আছে। সিলেটের জন্য এরকম বন্যা সিলেটবাসী বা আমরাও দেখি নাই। তেমনি নেত্রকোনার কলমাকান্দাবাসী এরকম বন্যা কখনো দেখেনি।বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তারা ত্রাণ সামগ্রী নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে
বন্যাকবলিত এসব মানুষের পাশে দাঁড়াত যার যার যায়গা থেকে সিলেট ও কলমাকান্দাবাসীদের জন্য সাহায্যের আহবান জানান। সহযোগীতা পাঠানোর জন্য ০১৭১৬-৯২২৭৩০ ও ০১৭১৭-৭৮৫১৮৮ নাম্বারে
যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে