Breaking News
Home / Uncategorized / দুর্জয় বাংলা পত্রিকার ৯ম বর্ষপূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

দুর্জয় বাংলা পত্রিকার ৯ম বর্ষপূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দুর্জয় বাংলা’র ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০জুন) বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ স্টেশন রোডস্থ নূরজাহান কমপ্লেক্স ২য় তলায় নিজস্ব কার্যালয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনায় উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরার চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, দৈনিক পয়গাম এর জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান আরজু, ৭৫ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক মাইন উদ্দিন উজ্জ্বল সাপ্তাহিক আবির এর বার্তা সম্পাদক আরিফ রব্বানী, বিশ্ব বাংলা ভিশন এর সম্পাদক ও প্রকাশক দিপক চন্দ্র দে, অপরাধ জগত এর ব্যুরো চীফ তসলিম উদ্দিন, দেশ বার্তার জেলা প্রতিনিধি দিলিপ বাবু, অপরাধ তালাশ এর জেলা প্রতিনিধি তাপস ঘোষ, ৭৫ বাংলাদেশ এর ষ্টাফ রিপোর্টরানকামরুজ্জামান কামরুল, উর্মি বাংলার ভ্রাম্যমাণ প্রতিনিধি শফিকুল ইসলাম শরিফ প্রমুখ।

এসময় আলোচকবৃন্দ বলেন মুক্ত-বুদ্ধি চর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসরমান জাতি গঠন-এ নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। এই অনলাইন নিউজ পোর্টালটি তথ্য-নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ ধারণ’র মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এবং সংবাদপত্র জগতে পাঠক চাহিদায় অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তাছাড়া ইতিমধ্যে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন-এ অবিচল দৃঢ়তার পরিচয় দিয়েছে। দুর্জয় বাংলা মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। পরে আলোচনা সভা শেষে কেক কেটে দূর্জয় বাংলা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!