Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন।

তারাকান্দায় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন।

ষ্টাফ রিপোর্টারঃ
তারাকান্দায় শহীদ মিনার চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষে উদ্বোধন করা হয়েছে ।মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নির্মিত এই ম্যুরালটি শনিবার (১৮জুন) সকালে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির পক্ষে
উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে এ ম্যুরাল।

এ সময় উপস্থিত ছিলেন– উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক, সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও সালমা আক্তার কাকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!