Breaking News
Home / Uncategorized / পদ্মা সেতু নির্মাণে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে-অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

পদ্মা সেতু নির্মাণে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে-অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

আরিফ রববানী ময়মনসিংহ।।
স্বাধীনতা চিকিসৎক পরিষদ ( স্বাচিপ ) এর মহাসচিব ও ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা ডা: এম এ আজিজ বলেছেন-শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। দেশে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। সেখানে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় বাড়বে। এ ধারা অব্যাহত থাকলে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ দেখতে পাবো।

শুক্রবার (১৭জুন) দুপুরে তিনি ময়মনসিংহের সদর-৪ আসন এলাকার সদর উপজেলার সিরতা ও পরানগঞ্জ ইউনিয়নে উঠান বৈঠকে জনগণের মাঝে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ধরে সময় এসব কথা বলেন।

পরানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের বাড়ীর উঠান বৈঠকে তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা এখন আর দেশের নেত্রী নয়, তিনি বিশ্বনেত্রী হিসাবে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছেন। তার সাহসী ভূমিকাকে বিশ্ব এখন সন্মান করেন। তার সফল নেতৃত্বের জন্য এবং উন্নয়নের ফলে গ্রামে এখন আর খালি পায়ে হাটা, খালি ঘায়ে জামা ছাড়া, খালি পেটে এখন আর থাকতে হয়না। গ্রামের অজপাড়া গায়ে রাস্তাঘাট, কালবার্ট হয়েছে। এখন আর আগের মতো গ্রামে ভিক্ষুক দেখা যায় না। হাওর এলাকায় রাস্তা, বিদুৎ পোঁছে গেছে। ইউনিয়ন গুলোতে ডিজিটাল সেবা পাচ্ছে সাধারন মানুষ । উত্তরবঙ্গে এখন আর মঙ্গা নেই। করোনাকালীন সময়ে শেখ হাসিনার জাতিসংঘে সাহসী বক্তব্যের পরে টিকা পন্য হিসাবে ঘোষনা করা হয়েছে। দারিদ্রতা, রোহিঙ্গা, শান্তির কথা বলেন জাতিসংঘে । তাই এ দেশে আবারো শেখ হাসিনার সরকার দরকার বলে তিনি উপস্হিত নেতাকর্মীগন এবং সাধারন মানুষের সাথে বক্তব্য রাখেন।

এর আগে অধ্যাপক ডাঃ এম এ আজিজ সিরতা ইউনিয়নের চর খরিচা মদিনা মসজিদের ইমামের সাথে স্বাক্ষাত করেন এবং পরে পরানগঞ্জ টানহাসাদিয়া মধ্যপাড়া জামে মসজিদে নামাজ আদায় ও উপস্হিত মুসল্লিদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন ।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন-পদ্মা সেতু বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ববাসী এখন শেখ হাসিনা সরকারের প্রশংসা করছে। প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেন তা বাস্তবায়ন করেন। ভিশনারি লিডারশীপ আছে বলে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শুক্রবার দুপুর থেকে বিকাল পযন্ত তিনি দুইটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে টানা মতবিনিময় ও উঠান বৈঠক শেষে সিরতা যুবসমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ক্লাব এর উদ্ধোধন করেন।

এ সময় ডা: হোসাইন আহম্মদ গোলন্দাজ তারা,জেলা যুবলীগ যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, সিরতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, মসজিদ কমিটির সভাপতি ইন্তাজ আলী সরকার, পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব শাহাজাহান সরকার বাচ্চু, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ সরকার, আজিজ সরকার, স্হানীয় মেম্বারগন, চারবার নির্বাচিত মহিলা মেম্বার রেখা রানী, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীগন উপস্হিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!