Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদর উপজেলা স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত।।

ময়মনসিংহ সদর উপজেলা স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত।।

ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ সদর উপজেলা শাখার ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুন) প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্কাউটস এর পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেসনে প্রধান অতিথি আগের কমিটি বিলুপ্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে সভাপতি ও প্রদান শিক্ষক সাফ্লাওয়ার উবি আবুল হাশিম কে সম্পাদক নির্বাচিত করে ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার জীবনআরা, স্কাউটের সহকারী পরিচালক এখলাছ উদ্দীনসহ স্কাউটের অন্যান্য নেতৃবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!