আব্দুল্লাহ আল মামুন,
সারা দেশের ন্যায় গত রবিবারে (12 জুন) দুপুর বারটা ত্রিশ মিনিটে সুতারপুর মাদরাসা রোডে মানব বন্ধন অনুষ্ঠিত হয়৷
মহানবী (সা:) এর সম্মানিতা সহধর্মিণী হযরত আয়েশা (রা:) কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মার কুরুচিপূর্ণ কুটুক্তির প্রতিবাদে ৷
এ নেত্রী আমাদের আমাদের উম্মুল মুমেনীন হযরত আয়েশা (রা:) এর সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে তা সমগ্র মুসমলমানদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে৷আর প্রতিটি মুসলিম রাষ্ট্রে তার জোরালো প্রতিবাদ হচ্ছে৷তা আমরা কখনো মেনে নিতে পারিনা৷তাদের কে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে৷
উপস্থিতি জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নেত্রকোনার চক বাজার জামে মসজিদের সম্মনিত ইমাম ও খতীব মুফতী আহমদ সাহেব৷এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষাসচিব মাও ইউনুস সাহেব,অত্র মাদরাসার প্রধান মুফতী, মুফতী জুনাঈদ,মুফতি জাফর, মাওঃ রইসুদ্দীন, মুফতি শামসুল হক,মুফতি ইবরাহীম, মাওঃ ছালেহসহ অত্র এলাকার ইমাম ও খতীব,অত্র প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, এবং সাধারণ জনগন ৷পরিশেষে জাতী ও দেশের মঙ্গল কামনা করে আখেরী মুনাজাত করেন অত্র প্রতিষ্ঠানের সন্মানিত মোহতামীম আলহাজ্ব মাওঃ ইউসুফ হাফি:
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে