স্টাফ রিপোর্টার,
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিহীন গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাইকরনে ময়মনসিংহের সদর উপজেলার ‘ক’ শ্রেনির ভূামহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে এই যৌথ সভা করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান, বিরোধীদলীয় নেতার প্রতিনিধি জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, সদরে ৪৪৫টি ঘর বিতরণ করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে কাজ করছে উপজেলা পরিষদ। এসময় সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে