Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় অবৈধ মজুদ ঠেকাতে বিভিন্ন চাউল কল, ডিলারদের গোডাউনে ইউএনও’র অভিযান।

তারাকান্দায় অবৈধ মজুদ ঠেকাতে বিভিন্ন চাউল কল, ডিলারদের গোডাউনে ইউএনও’র অভিযান।

স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহের তারাকান্দায় ধান-চালের বাজার স্থিতিশীল এবং অবৈধ মজুদ ঠেকাতে উপজেলার বিভিন্ন চাউল কল, ডিলারদের গোডাউনসহ অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।

তারই ধারাবাহিকতায় ৫ জুন রবিবার সরেজমিনে উপজেলার তারাকান্দা বাজার এলাকার বিভিন্ন চাল কল’ মিলে ও ধান-চালের ডিলারদের গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। এ সময় তিনি বলেন, কেউ নির্ধারিত সরকারি মূল্যের চেয়ে বেশী দামে ধান-চাল বিক্রি এবং অবৈধ মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে জেল-জরিমানাসহ অবৈধভাবে মজুদ করা ধান-চাল বাজেয়াপ্ত করা হবে।

সরকারি নীতিমালা অনুযারী পাইকারী ব্যবসায়ীরা ১ মেঃ টন হইতে ৩’শ মেঃ টন ধান/চাল ১ মাস পর্যন্ত রাখতে পারবে আর খুচরা ব্যবসায়ীরা ১ মেঃ টন হইতে ১৫ মেঃ টন ধান/চাল ১৫ দিন পর্যন্ত রাখতে পারবে।পাইকারী ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে এবং মিলে যদি ৩’শ মেঃ টন এর বেশি ধান/চাল থাকে তাহলে ঐ ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হবে এবং খুরচা ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ মেঃ টন এর বেশি ধান/চাল থাকে তাহলে ঐ ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জেল জরিমানা করা হবে। সংরক্ষিত ধান-চাল দ্রুত বাজারে সরবরাহ করতেও তিনি নির্দেশনা প্রদান করেন।

অভিযানকালে তার সাথে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জিন্নাত শহীদ পিংকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা , উপজেলা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাকান্দা থানার সদস্যবৃন্দ ও বিভিন্ন চালকল মালিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত আরো বলেন-বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুদ ঠেকাতে তারাকান্দার বাজারসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সরকারী নির্দেশনা না মেনে কোন ব্যবসায়ী চাল ও ধান অবৈধভাবে গুদামে মজুদ রেখে চালের বাজার কৃত্রিমভাবে বাড়ানোর অপচেষ্টা চালালে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং চলমান থাকবে জানিয়ে তিনি অভিযান সফল করতে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রবিবার (৫জুন) উপজেলায় সড়ক দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে রোড সাইন স্থাপন করাসহ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের চত্বরে গাছ লাগানোসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!