Breaking News
Home / Uncategorized / ফুটপাত দখলমুক্ত করতে ম্যাজিষ্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এমসিসির ভ্রাম্যমাণ আদালত

ফুটপাত দখলমুক্ত করতে ম্যাজিষ্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এমসিসির ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক

ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

রোববার দিনব্যাপী নগরের স্বদেশী বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

অভিযানে স্বদেশী বাজার এলাকায় ফুটপাতে অবৈধভাবে স্থাপিত স্থায়ী-অস্থায়ী স্থাপনা-দোকান উচ্ছেদ করা হয়।

নগরীর বিভিন্ন বিভিন্ন মোড়ে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী ও যানবাহন রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করায় অভিযানে বিভিন্ন আইনে মামলায় জরিমানা করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ (৭) ধারায় মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন,গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অবৈধ স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি জানান ফুটপাত দখলমুক্তকরণে (এমসিসি) এর অভিযান অব্যাহত থাকবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!