Breaking News
Home / Uncategorized / সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে বিরোধীদলীয় নেতার শোক।

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিতে বিরোধীদলীয় নেতার শোক।

প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (৫ই জুন)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মোঃ মামুন হাসান প্রেরিত এক বিবৃতিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা সরকারকে আগুন দ্রুত নিযন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনাসহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সর্বাত্নক সহযোগিতার আহ্বান জানান।তিনি ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিরোধীদলীয় নেতা বলেন,ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়া কেমিক্যাল সমুদ্রে পড়লে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের শঙ্কা থেকে যাবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান তিনি।

আহতদের দ্রুত সুস্হতা কামনা করে বিরোধীদলীয় নেতা সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহিত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।

ফায়ার সার্ভিস,পুলিশ-প্রশাসন,সেনাবাহিনী, চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে হতাহতের সংখ্যাসহ আরও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।এজন্য বিরোধীদলীয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিরোধীদলীয় নেতা নিহিতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!