Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে আয়ুর্বেদিক ঔষুধে প্যাথোজেন মুক্ত কাঁচামাল ব্যবহারের গুরুত্ব নিয়ে শীর্ষক সেমিনার

ময়মনসিংহে আয়ুর্বেদিক ঔষুধে প্যাথোজেন মুক্ত কাঁচামাল ব্যবহারের গুরুত্ব নিয়ে শীর্ষক সেমিনার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহে বাংলাদেশ আয়ুবের্দিক মেডিসিন ম্যানুফ্যাকচারর্স এসোসিয়েশন আয়োজনে ও মেডিসিনাল প্লান্টন এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় seminar on ‘Importance of pathogen free Raw materials use in Ayurvedic medicine ” আয়ুর্বেদিক ঔষুধে প্যাথোজেন মুক্ত কাঁচামাল ব্যবহারের গুরুত্ব নিয়ে শীর্ষক সেমিনার ৫ জুন রবিবার নগরের ফ্রেন্ডস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়। ভার্চুয়ালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক সচিব ও মন্ত্রী, সিনিয়র সহ-সভাপতি (বামা) এ.বি.এম গোলাম মোস্তফা।

পরে আলোচনা পর্ব শুরু হয়। বাংলাদেশ আয়ুবের্দিক মেডিসিন ম্যানুফ্যাকচারর্স এসোসিয়েশন বামা সভাপতি শিবব্রত রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ময়মনসিংহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুল বারী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আয়ুবের্দিক বিশেষজ্ঞ ডা.মো: নুরুজ্জামান সরকার, বাংলাদেশ ইউনানী ও আয়ুবের্দিক বোর্ডের সদস্য কবিরাজ শ্রী কৃষ্ণ কান্ত রায়, হাকিম মো: কামরুল ইসলাম নাবাতাতী, কবিরাজ রেজাউল করিম মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন বামা’র সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান, উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নুর মজিদ আয়ুবেদিক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল আব্দুর রব খান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বামা’র গবেষনা উন্নয়ন ও বৈদশীক সম্পাদক এস.এম সাখাওয়াত হোসেন, লীড ফার্মাসিউটিক্যালস এর সত্ত্বাধিকারী মো: নুরুল হোসেন, এন্টিক ফার্মাসিউটিক্যালস’র সত্ত্বাধিকারী শাহ মোহাম্মদ তোফাজ্জল হোসেন,।

এছাড়াও অনুষ্টানে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ইউনানী ও আয়ুবের্দিক ঔষধ শিল্প সমিতির সভাপতি মো : রফিকুল ইসলাম, ফাস্ট ফার্মাসিউটিক্যালস’র সত্ত্বাধিকারী নুরুল হক আকন্দ প্রমূখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- প্রাপ্তি ল্যাবরেটরিজ (আয়ু)এর সত্ত্বাধিকারী ডা.মো: মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন ইউনানী ও আয়ুবের্দিক কোম্পানির প্রতিনিধিগন,হাকিম,কবিরাজসহ সুধীজন উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!