Breaking News
Home / Uncategorized / নেত্রকোণায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আহবায়ক কমিটির অনুমোদন

নেত্রকোণায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আহবায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার,
গতকাল শনিবার (০৪ জুন ২০২২) তারিখ গাজীপুর শহরের বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র অস্থায়ী কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন হোসাইন,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ সহ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মোঃ মিজানুর রহমান কে আহবায়ক ও মুহাম্মদ জহিরুল ইসলাম অসীম কে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি স্বাক্ষর করে আগামীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী সোবহান, যুগ্ম আহবায়ক তানজিলা আক্তার রুবি,সম্মানিত সদস্য মোঃ শেখ সাদী মাসুম, মোঃ রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, মোঃ নূরুল আলম।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!