আরিফ রববানী ময়মনসিংহ।।
ডিজিটাল বাংলাদেশের রুপকার,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশের গরিব-দুঃখীদের সবচেয়ে বড় বন্ধু এবং তৃণমূল মানুষের সবচেয়ে বড় নেতা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) সাড়ে এগারোটায় মিছিল টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা যুবলীগ আয়োজিত মুল প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় ।
এসময় ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
মিছিলের পুর্বে এইচ এম ফারুক তার বক্তব্যে দলীয় সভানেত্রীকে হত্যার হুমকিদাতা ও তাদের ইন্দন দাতাদের প্রতি ক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে হুমকি দাতাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার অনুরোধ জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে