Breaking News
Home / Uncategorized / ভাবখালীতে নেতাকর্মী ও মসজিদে মুসল্লীদের সাথে স্বাচিপ নেতা ডাঃ এম এ আজিজ এর মতবিনিময়।।

ভাবখালীতে নেতাকর্মী ও মসজিদে মুসল্লীদের সাথে স্বাচিপ নেতা ডাঃ এম এ আজিজ এর মতবিনিময়।।

ষ্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ ভাবখালী বাজারের মসজিদে মুসল্লী ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৩রা জুন) তিনি এই মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময় কালে আগামী দিনে চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ কে ক্ষমতায় বসাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এসময় বিএমএ সাধারন সম্পাদক ডা: হোসাইন আহম্মদ গোলন্দাজ তারা, জেলা যুবলীগ যুগ্মআহবায়ক এইচ এম ফারুক তার সাথে ছিলেন।ভাবখালী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আরিফ রববানীর ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল মিয়া,ভাবখালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ও ভাবখালী পুরাতন বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কদ্দুস, মসজিদ কমিটির সাধারন সম্পাদক খোকন মিয়া,বীরমুক্তিযোদ্ধা গাজী রজব আলী,৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মজিদ, আওয়ামিলীগ নেতা আব্দুল মান্নান,চানু মিয়া, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আকাশ আহমেদ,জসিম উদ্দীন,আল আমিন মিয়া,আবু হানিফা,জুয়েল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কবির মিয়া,রোমন,আমিরুল ইসলাম, সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা হুমায়ুন কবির ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সহ অন্যান্য নেতাকর্মীগন এর সাথে ডা: এম এ আজিজ মতবিনিময় করেন । তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা করেন এবং নেতাকর্মীদের মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন বিষয়ে সাধারন মানুষে কাছে তুলে ধরার পরামর্শদেন।

এর আগে অধ্যাপক ডা: এম এ আজিজ ভাবখালী পুরাতন বাজার বায়তুল আমান জামে মসজিদে জুন্মার নামাজ আদায় করেন এবং নামাজের পর উপস্হিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!