স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বাল্যবিয়ে কমে আসবে। সরকার এ বিষয়ে সচেতন হওয়ায় সংশ্লিষ্টরাও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। মাঠ পর্যায়ে তারা বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রাখছেন।
বৃহস্পতিবার (২রা জুন) সকালে তিনি উপজেলার ৬নং চর ঈশ্বদিয়া ইউনিয়নের চর হরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজের এস.এস.সি ব্যাচ ২০২২ এর বিদায় সংবর্ধনা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে ও প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করণে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাল্যবিয়ে রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনতা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্যবিয়ে রোধে সবাই ভূমিকা রাখতে পারবে। শিক্ষিত নারীই পারেন সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। তারা যখন নিজেদের অধিকার আদায়ে সচেতন হবেন তখন আশেপাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোনও কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার। আলোচনা সভা শেষে সাস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা করা হয়েছে ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে