Breaking News
Home / Uncategorized / প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের প্রতিটি গ্রামেও পৌঁছে গেছে বিদ্যুৎ- ময়মনসিংহে যুগ্ম-সচিব হেলাল উদ্দিন।।

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের প্রতিটি গ্রামেও পৌঁছে গেছে বিদ্যুৎ- ময়মনসিংহে যুগ্ম-সচিব হেলাল উদ্দিন।।

স্টাফ রিপোর্টার,
বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব ড.মীর মোঃ হেলাল উদ্দিন বলেছেন- প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে শতভাগ বিদ্যুতায়নের মাইলফলকে বাংলাদেশ; বিদ্যুৎতের আলোয় দেশ এখন আলোকিত। শতভাগ বিদ্যুৎতায়নের এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে ঘোষণা দিতে পেরেছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে যেতে এটা করা জরুরি ছিল। দেশের প্রত্যন্ত দুর্গম গ্রাম যেখানে যোগাযোগ ব্যবস্থাও বেশ কঠিন, তেমন গ্রামেও পৌঁছে গেছে বিদ্যুৎ।

রবিবার (২৯মে) সকাল ১১ টা ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড সুতিয়াখালী বাজারে বিদ্যুৎ এর হয়রানি মোলক মামলা প্রত্যাহার, ঘনঘন লোড শেডিং,গ্রাহক হয়রানিমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিত করণে আয়োজিত এক গনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহে পরিচালক ও সংরক্ষণ বিভাগ-১,এর তত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাত,প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী রায়হান নবী, নির্বাহী প্রকৌশলী রবিউল হাসান,উপ বিভাগীয় প্রকৌশলী হাসনাইন জামান খান,গোলাম সামদানী,পল্লী বিদ্যুৎ সমিতি-১ ময়মনসিংহের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সচিব হেলাল উদ্দিন আরো বলেন-
শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ ৬: “ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে রূপকল্প ২০২১: ‘২০২০ সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্যে মান সম্মত বিদ্যুৎ’ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিদ্যুৎখাতের মহাপরিকল্পনা প্রণয়ন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুৎখাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই দেশের শতভাগ জনগোষ্ঠি বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

এর আগে তিনি বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের দেওয়া বিভিন্ন অভিযোগ ও দাবীমোলক বক্তব্য শুনেন। এসময় ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী তার বক্তব্যে ভাবখালী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করণে ও হয়রানিমোলক কর্মকাণ্ড থেকে গ্রাহকদের রক্ষায় কয়েকটি গুরুত্বপুর্ণ দাবী তুলে ধরেন।

২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাব্বির ইউনুস বাবুর সভাপতিত্বে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মাহবুব জুয়েল এর সঞ্চালনায় এসময় বিদ্যুৎ সেবায় হয়রানি ও বিভিন্ন অভিযোগ ও দাবী তুলে বক্তব্য রাখেন- ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,ভাবখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গাজী রজব আলী,আব্দুল মতিন সরকার,মানিক মিয়াসহ আরো অসংখ্য বিদ্যুৎ গ্রাহকরা।

সচিব তার বক্তব্যে-গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করে ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগে কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি ময়মনসিংহের বয়ড়া এলাকায় অবস্থিত ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করা সহ বিদ্যুৎ এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!