Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার ৪র্থ বর্ষে পদার্পণ ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার ৪র্থ বর্ষে পদার্পণ ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ।

স্টাফ রিপোর্টার,
গতকাল শনিবার (২৮ মে ২০২২) তারিখ দুপুরে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ৪র্থ বর্ষে পদার্পণ ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে নগরীর কৃষ্টপুর ডি এস কামিল মাদরাসার হল রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ৪র্থ বর্ষের বিশেষ আলোচনা সভায় আসাদুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজহারুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ডি এস কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইদ্রিস খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়া পলাশ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমাদের নতুন সময় এর প্রতিনিধি আল আমিন, ৭৫ বাংলাদেশ প্রকাশক সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, দৈনিক আজকালের সংবাদ এর প্রতিনিধি ও মুক্তাগাছা টিভির সম্পাদক এনামুল হক, আজকের বাংলাদেশ জাহাঙ্গীর আকন্দ, নবজাগরণ টিভির সম্পাদক সোহানুর রহমান সোহান, সেলিম সরকার প্রমুখ।

উক্ত সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইদ্রিস খান বলেন বস্তুনিষ্ট সাংবাদিকতার বিকল্প নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা অকারণে না বুঝে কিছু লিখা উচিত নয়। গঠনমূলক সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে ৪৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এশিয়ান টিভি প্রতিনিধি এম হোসাইন বিনয়কে সভাপতি অধ্যক্ষ ইদ্রিস খানকে কার্যকরী সভাপতি আজহারুল আলমকে সাধারণ সম্পাদক আবুল বাসার লিংকন সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!