Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে উদয়ন বাজারের ১ম প্রতিষ্ঠাবার্সীকির কেক কাটলেন আ’লীগ নেতা অনু।।

ময়মনসিংহে উদয়ন বাজারের ১ম প্রতিষ্ঠাবার্সীকির কেক কাটলেন আ’লীগ নেতা অনু।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
জনগণকে জিম্মি করে অতিলাভ ও লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাহসী ছাত্রনেতা,জেলার কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা শরীফ হাসান অনু।

শুক্রবার (২৭শে মে) রাত ১০টায় ময়মনসিংহ নগরীর জিলা মোড়স্থ উদয়ন বাজারের ১ম প্রতিষ্ঠাবার্সীকি উপলক্ষে আয়োজিত আলোচনা ও কেক কাটার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বাজারের ব্যবসায়ীদের প্রতি এই আহবান জানান।

উদয় বাজারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমানের আয়োজন ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উদয় বাজারের পরিচালক প্রশাসন আনিছুর রহমান, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ও বাংলা টিভির ব্যুরো প্রধান মিনহাজ শেহাব ফুয়াদ, ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

এসময় অবৈধভাবে পণ্য মজুদদারিতা, সংরক্ষণ এবং যেকোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে শরীফ হাসান অনু বলেন, বাজারে যেকোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি,আগামীতেও নিবেনা এবং প্রশ্রয়ও দিবেনা। যেসব ব্যবসায়ী অধিক লাভের টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন, তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযম হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এক দেশের ঘটনাপ্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে, রাশিয়া, ইউক্রেন সঙ্কটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্বব্যাপী-তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের এই জনবান্ধব নেতা।

তিনি বলেন, আশার কথা হলো, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নিরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় গ্রহণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা।
তিনি বলেন, এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করেছেন মানবিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করবেন বলেও জানান তিনি। পর্যাপ্ত পণ্য মজুত থাকা স্বত্তেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সঙ্কট তৈরি করে, এসব অসাধুচক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার বলেও জানান শরীফ হাসান অনু।
একই সাথে এই অয়োজনের মধ‍্য দিয়ে উদয় বাজার আরও ভিন্নরুপে, ভিন্ন সাজে, সময়ের চাহিদার প্রতিশ্রুতি পুরণে আরো ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। পরে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও বাজার কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে উদয় বাজারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!