Breaking News
Home / Uncategorized / বাংলাদেশে খালেদা-তারেক ও ফখরুলের ঠাই হবে না- ময়মনসিংহে মারুফা আক্তার পপি

বাংলাদেশে খালেদা-তারেক ও ফখরুলের ঠাই হবে না- ময়মনসিংহে মারুফা আক্তার পপি

আরিফ রববানী ময়মনসিংহ।।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,দলের দুঃসময়ের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি বলেছেন-এই বাংলাদেশে ষড়যন্ত্রকারী খালেদা ও তার কুপুত্র তারেক এবং ফখরুলের ঠাই হবে না। বিএনপির উদ্দেশ্যে তিনি আরো বলেন, উন্নয়নশীল বাংলাদেশের লাগাম টেনে ধরবেন না। জনগণ আপনাদের কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দিবে। তিনি বলেন-আওয়ামীলীগ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ।

শনিবার (২৮ মে) বিকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ জিমনেসিয়াম প্রাঙ্গণে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতুর রহমান শান্ত। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আওয়ামী হলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড রেমন্ড আরেং, সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লুু, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন।

মারুফা আক্তার পপি বলেন-শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী এ কারনেই দেশে উন্নয়নের উৎসব চলছে। সরকারের উন্নয়নে জনগন যখন শেখ হাসিনার নেতৃত্বের দিনদিন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র জনগন হতে দেবেনা।

বিকাশ সরকারের সভাপতিত্বে ও হোসাইন জাহাঙ্গীর বাবুুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট মসিউর রহমান ফারুক, শাহজাহান পারভেজ, তাজুল ইসলাম, মীর শহীদ উদ্দিন, আনোয়ার উল হক রিপন, হেলাল উদ্দিন হিমু, সিরাজুল ইসলাম, সঞ্জীব সরকার, মোহাম্মদ আলী জিন্নাহ, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, হোসাইন জাহাঙ্গীর বাবু, শাকিল রানা চৌধুরী প্রবাল কাজী মনজুর মোর্শেদ রাজু, ফারুক হাসান, আজিজুর রহমান খান তামিম প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!