Breaking News
Home / Uncategorized / ঘাগড়ার উন্নয়নে উম্মুক্ত বাজেট ঘোষণা করলেন চেয়ারম্যান সাইদুর রহমান।।

ঘাগড়ার উন্নয়নে উম্মুক্ত বাজেট ঘোষণা করলেন চেয়ারম্যান সাইদুর রহমান।।

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষে উন্নয়নের ধারাকে আরো বেগবান করার লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন ও জনগুরুত্বের বিষয়ের বিবেচনা করে ২কোটি ৭১লাখ ৮৯ হাজার ৭শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬মে) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মুনিরা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর (ডি-এফ) কবির আনোয়ার।

আওয়ামী লীগ নেতা ও ঘাগড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান লিটন,আবুল হাসেম হুসা, নূর মোহাম্মদ মাক্কু,শ্রমিক লীগ নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি রেজাউল করিম লাল মিয়া,নাজিরুল ইসলাম রানা,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজ মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। এসময়১নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন ,২নং ওয়ার্ড ফারুক হাসান,৩নং ওয়ার্ডের মাসুদ মিয়া,৪নং ওয়ার্ডে মোবারক হোসেন, ৫নং ওয়ার্ডে আনিছুর রহমান, ৬নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক,৭নং ওয়ার্ডের আবুল ফজল (বাদল),৮নং ওয়ার্ডে মাসুদ রানা,৯নং ওয়ার্ডের সাইদুল ইসলাম,১,২,৩ সংরক্ষিত আসনের মেম্বার মর্জিনা আক্তার,৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া আক্তার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নুরজাহান রাণী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন-এই বাজেটে জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবার মান উন্নয়নের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার পাশাপাশি সাধারন মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে গুরুত্ব প্রদান করে ২কোটি ৭১লাখ ৮৯হাজার ৭শত টাকার উম্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকান্ড কে আরো এগিয়ে নিতে তিনি ইউনিয়নবাসীর সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

এলাকার উন্নয়ন ও গরীব-দুঃখী মানুষের চাহিদাকে প্রধান্য দিয়ে বাজেট ঘোষণা করার প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!