Breaking News
Home / Uncategorized / শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ- সিরতায় চেয়ারম্যান সাঈদ

শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ- সিরতায় চেয়ারম্যান সাঈদ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার৫নং সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাইদ বলেছেন-শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে, অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য। এটা করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের সুযোগ পাবে। ফলে পরবর্তী সময়ে তারা নেতিবাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না।

বুধবার (২৫মে) সকালে ইউনিয়নের সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্থানীয় উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা আয়োজিত
ইউনিয়ন পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে ইউনিয়নে অবস্থিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত বিভিন্ন বিষয় ও ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশ নেয়।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার স.উ.ও শাহানা মাকসুদা দিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ ক্রিড়াবিধ গণ উপস্থিত ছিলেন।

সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ আরো বলেন-বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। খেলাধুলাসহ দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। করোনাকালেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। এসময় তিনি দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চেয়ে আগামীদিনে চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পরে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!