Breaking News
Home / Uncategorized / গরীব,অসহায় আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ সমাজের মানুষ-এস, এ, এম, রফিকুন্নবী

গরীব,অসহায় আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ সমাজের মানুষ-এস, এ, এম, রফিকুন্নবী

ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),এস, এ, এম, রফিকুন্নবী বলেছেন- গরীব,অসহায় আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ সমাজের মানুষ। প্রতিবন্ধীদের কোন ভাবেই অবহেলা করা যাবে না। একজন স্বাভাবিক শিশুকে যে ভাবে আদর যত্ন দিয়ে বড় করা হয় ঠিক একজন প্রতিবন্ধী শিশুকে আরো বেশী আদর যত্ন দিয়ে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীরাও বড় হয়ে মানব সম্পদে রুপ দিয়ে দেশের সেবায় এগিয়ে আসবে। তবে তাদের সে ভাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন- শুধু প্রতিবন্ধীদের নয়, এসমাজের ভূমিহীন ও গৃহহীন দুঃস্থ অসহায় পরিবারের সদস্যদেরকেও সরকার জমিসহ ঘর দিয়ে মাথা গোজার ঠাই করে দিয়ে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। একসাথে এত বিপুল সংখ্যক পরিবারকে এক সাথে জমি ও গৃহ প্রদান এবং একই সাথে প্রশিক্ষণ, ক্ষুদ্র সঞ্চয়, শিক্ষা, স্বাস্থ্য সুবিধায় সক্ষম করণের মাধ্যমে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্তকরণের দৃষ্টান্ত বিশ্বে নজিরবিহীন। যা আজ বিশ্বজুড়ে ‘অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’ হিসেবে পরিচিতি পেয়েছে।

বুধবার (২৫মে) সকালে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রশাসনের উপজেলা ভূমি অফিসের কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মুজিব শতবর্ষে উপজেলার বালিখা ইউনিয়নে “ক” শ্রেণির “যার জমিও নাই, ঘর নাই” প্রকল্পের অধীনে নির্মিত গৃহ সমুহ পরিদর্শনে গিয়ে একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বর্তমান সরকারের আশ্রয়ন প্রকল্পের স্বপ্ন দ্রষ্টা হলেন আমাদের বঙ্গবন্ধু। যিনি অসহায় দুঃখী মানুষের জন্য অনেক ত্যাগ ও নির্যাতিত হয়েছেন।

এসময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকি, উপজেলা প্রকৌশলী, এলজিইডি,
শফিউল্লাহ খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডলসহ উপকারভোগীগণসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),এস, এ, এম, রফিকুন্নবী আরো বলেন, সমাজের গরীব,অসহায় ও প্রতিবন্ধীরা সরকারের বোঝা নহে। প্রতিবন্ধীদের জন্য যদিও সরকার কোটা সংরক্ষণের ব্যবস্থা রেখেছেন কিন্তু স্থানীয় ও সারা দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কোটা সংরক্ষণ করা হচ্ছে না। সরকারি ভাবে প্রতিবন্ধীদের প্রতি আরো দৃষ্টি বাড়াতে হবে। প্রতিবন্ধী শিশুরাও বড় হয়ে এদেশের হাল ধরতে পারবে। তবে তাদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। প্রতিবন্ধী ও গরীব হত-দরিদ্র মানুষদের কোন ভাবেই অবহেলা করা যাবেনা। এসময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।এর আগে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),এস, এ, এম, রফিকুন্নবী তারাকান্দা উপজেলা প্রশাসনে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকী তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!