Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার

ময়মনসিংহ সদরে ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ সদরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এর আওতায় ২৮হাজার ৯৬৪ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ২৮৯.৬৪০মেট্রিন টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জনপ্রতি হত-দরিদ্ররা ১০ কেজি করে চাল পাবেন ঈদের আগেই। উপজেলার ১১টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

ময়মনসিংহের সদর উপজেলার ১১টি ইউনিয়নে
গরিব-দুস্থ পরিবারগুলো পাবে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল। ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খাদ্যশস্য সহায়তা বিতরণ করা হবে। সরকার প্রতি ঈদে (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) ভিজিএফের আওতায় সারা দেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়ে আসছে। এজন্য জেলা প্রশাসকদের বরাবরে ঈদের আগেই ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়।

গ্রামের গরিব, অসহায় পরিবারগুলো যাতে ঈদে কষ্টে না পড়ে সেজন্য এই বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের আওতায় ময়মনসিংহ সদরের ১১টি ইউনিয়নে ২৮হাজার ৯৬৪ জন জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ২৮৯.৬৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দের চিঠি এসেছে। উপজেলার ১১টি ইউনিয়নে ঈদুল ফিতরের আগেই বিতরণ করা হবে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল।

উওজেলা দুর্যোগ ব্যবস্থাপবা বিভাগ অফিসের তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদ ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। মানবিক সহায়তা পরিপত্র ২০১২*২০১৩ মোতাবেক ওয়ার্ড কমিটির মাধ্যমে যাচাই বাছাইকৃত উপকার ভোগীদের নামের তালিকা ইউনিয়ন কমিটির সভায় যাচাই বাছাই করে সভার কার্যবিবরণী সহ চুড়ান্ত নামের তাকিকা দুই ফর্ম গত ২৬ শে ফেব্রুয়ারী জমা দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগণ। আগানী ১২মার্চ এর মাঝে উত্তোলন পুর্বক উক্ত তারিখের মধ্যেই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে , বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে থাকা লোকজন, দিনমজুর, গৃহহারা মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে এছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী লোকজনকেও সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ২৮হাজার ৯৬৪ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ২৮৯.৬৪০ মেট্রিন টন চালের মাঝে উপজেলার অষ্টধার ইউনিয়নে ২০৬০ জন সুবিধাভোগীর বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ২০,৬০০মেট্রিক টন,কুষ্টিয়া ইউনিয়নে ২১৮০ জনের জন্য ২১৮০০ মেট্রিক্স টন,বোরর চর ইউনিয়নে ২২৪৫ জনের জন্য ২২,৪৫০মেট্রিক টন,পরানগঞ্জ ইউনিয়নে ২৯৮৩জনের বিপরীতে ২৯,৮৩০ মেট্রিক টন,সিরতা ইউনিয়নে ২৫১২জনের বিপরীতে ২৫,১২০ মেট্রিক টন,চর ঈশ্বরদিয়া ইউনিয়নে ১৩২৭ জনের বিপরীতে ১৩,২৭০ মেট্রিক টন, চরনিলক্ষিয়া ইউনিয়নে ২৬২৮ জনের জন্য ২৬২৮০ মেট্রিক টন,খাগডহর ইউনিয়নে ২২০০জনের জন্য ২২,০০০ মেট্রিক টন,দাপুনিয়া ইউনিয়নে ৩৩২৯জনের জন্য ৩৩,২৯০ মেট্রিক টন,ঘাগড়া ইউনিয়নে ৪১৪০ জনের জন্য ৪১,৪০০ মেট্রিক টন, ভাবখালী ইউনিয়নে ৩৩৬০ জনের জন্য ৩৩,৬০০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!