আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদরের সিরতা ইউনিয়নের উন্নয়নে মনোযোগ দিয়ে কাজ করছেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ। ইউনিয়ন বাসীর জনদাবী পুরণে তিনি কাজ করছেন। অবহেলিত এই ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম কে আরো এগিয়ে নিতে দিনরাত শ্রম দিচ্ছেন চেয়ারম্যান সাইদ। জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানই চেয়ারম্যান আবু সাইদ এর মুল টার্গেট। কিন্তু ইউনিয়নে বিগত বছরগুলোতে তেমন কোন উন্নয়ন না হওয়ায় প্রথম দফায় ইউনিয়ন বাসীকে শতভাগ উন্নয়ন উপহার দেওয়াটা কঠিন বিষয় হয়ে দাড়িয়েছে। কথায় বলে সর্ব অঙ্গে গা,ঔষুধ দিবে কোথায়,ঠিক তেমনি ইউনিয়নের সকল এলাকা পাড়া,মহল্লা অবহেলিত জরাজীর্ণ, এখানে মাত্র ৫বছর দায়িত্বে থেকেও শতভাগ উন্নয়ন উপহার দেয়া অসম্ভব। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোতোয়ালী যুবলীগ নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ । সে লক্ষেই তিনি এগিয়ে যাচ্ছেন। সিরতা ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ড চর ভবানীপুর আব্দুর রহমান মাষ্টারের বাড়ির সামনে থেকে পাকা রাস্তার মোড় হয়ে ভবানীপুর গোয়ালবাড়ি মোড় পর্যন্ত ১১০০ মিটার পাকা রাস্তা যা ছিল মানুষের চলাচলের অযোগ্য। তিনি রাস্তা নির্মাণের কাজটি উদ্বোধন করায় হাসি ফুটেছে এই এলাকার মানুষের মুখে।উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মেম্বার। এই রাস্তা টি মেরামত করে যাতায়াত ব্যবস্থা করে দেওয়ায় স্থানীয় জনতার মাঝে স্বস্থি ফিরে পেয়েছে । এছাড়াও এই এলাকার অনেক আলোচিত আরে অনক রাস্তা চেয়ারম্যান সাঈদ জনগণের কল্যাণে নতুন করে উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন,ইজিপিপি প্রকল্পের কাজ করানোর ফলে ওয়ার্ড বাসী দীর্ঘদিন পর উন্নয়নের ছোয়া পেয়েছে।
উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। আমার গ্ৰাম হবে আমার শহর এই পরিকল্পনার বাস্তবায়ন করার লক্ষে তিনি বিভিন্ন রাস্তা ঘাট ব্রীজ কালভার্টের নির্মাণ কাজ করতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । এছাড়াও বিভিন্ন গ্ৰামের কাঁচা রাস্তা পাকা করার কাজ বাস্তবায়ন করেছেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ।
বহু অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা, ব্রীজ কালভার্টের নির্মাণ কাজের মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর প্রশংসার দাবীদার হয়েছেন যা ইউনিয়নে বিভিন্ন মেয়াদে অনেক চেয়ারম্যানই ক্ষমতায় এসেছে, কিন্তু কেউ এই রাস্তার কোনো কাজ করে নি। একমাত্র বর্তমান চেয়ারম্যানই এই অসাধ্য কাজটি সাধন করে যাচ্ছেন।
ভবানীপুর গোয়ালবাড়িবাসী চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন- আমাদের এই রাস্তাটি করে দেওয়ায় অত্র এলাকার সকল মানুষের মাঝে একরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সকলের মনে চেয়ারম্যান বন্দনা এবং সেই সাথে আমরা ভবানীপুর গোয়ালবাড়িবাসী সব সময় পাশে আছি, এবং আগামী দিনেও সকল কার্যক্রমে আমাদের অফুরন্ত সাপোর্ট সবসময় থাকবে,ইনশাআল্লাহ।
এব্যাপারে চেয়ারম্যান সাঈদ বলেন- আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে চেষ্টা করে যাচ্ছি সকল ওয়ার্ড, পাড়া,মহল্লায় উন্নয়ন করতে।তবে দীর্ঘদিনের জরাজীর্ণ ও উন্নয়নে মরিচা ধরা ইউনিয়নে মাত্র ৫বছরের দায়িত্বে থেকে মরিচাগুলো পরিস্কার করে শতভাগ উন্নয়ন যে কারো পক্ষে সম্ভব না। যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো আমি শুরু করেছি,আর যে গুলো পক্রিয়াধীন রয়েছে এসব গুলো উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হলে ইউনিয়ন হবে দৃশ্যমান ইউনিয়ন। এর জন্য সময়ের প্রয়োজন। তাই শতভাগ উন্নয়ন উপহার দিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন চেয়ারম্যান আবু সাঈদ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে