Breaking News
Home / Uncategorized / বিরোধীদলীয় নেতার পক্ষে সিলেটে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ।।

বিরোধীদলীয় নেতার পক্ষে সিলেটে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ।।

প্রেস বিজ্ঞপ্তিঃ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র পক্ষে সিলেটের বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিরোধীদলীয় নেতার পক্ষে দূর্গত এলাকায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন।পানিবন্দি মানুষের মধ্যে চিড়া,গুড়,ঔষধসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতারণ করা হয়।

রোববার (২২মে)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মোঃ মামুন হাসান প্রেরিত অপর এক বিবৃতিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সিলেট ও সুনামগঞ্জে এক সপ্তাহ ধরে বন্যা পরিস্হিতি বিরাজ করছে।সেই বন্যা আরও বিস্তৃত হয়েছে। কয়েকদিন ধরে চলমান বন্যায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।এ পরিস্থিততে তিনি আবারও বানভাসি মানুষের সহায়তার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীসহ বিত্তবানদের উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!