Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় আশ্রয়ণপ্রকল্প ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তদারকি করলেন এসিল্যান্ড।।

তারাকান্দায় আশ্রয়ণপ্রকল্প ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তদারকি করলেন এসিল্যান্ড।।

স্টাফ রিপোর্টারঃ
আশ্রয়নের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গৃহহীন গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের সরকারী ঘরে বসবাসকারীদের খোজ খবর নিয়েছেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি।

শুক্তবার (২০শে মে)উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর দিক নির্দেশনা মোতাবেক উপজেলার কামারগাঁও ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে গৃহহীনদের জন্য উপহার ঘর (২ শতক জমিসহ) নির্মাণ ( ২য় পর্যায়) তদারকি এবং উপকারভোগীদের খোঁজখবর নিয়েছেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি । পরিদর্শনে গিয়ে তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের প্রয়োজনীয় আশ্বাস দেন।এসময় সাথে ইউ পি চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জ্বল ,ইউ এল ও রফিকুল ইসলাম সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ।

জানা গেছে, দুর্যোগ পুনর্বাসন ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের মাঝে১ম পর্যায়ে ৫০টি এবং ২য় পর্যায়ে ৪০টি ও গত ঈদুল ফিতরের আগে ঈদ উপহার হিসাবে তৃতীয় পর্যায়ে আরো ৪০টিসহ উপজেলায় মোট ১৩০জন
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করে।

একই দিনে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে উপজেলার কামারগাঁও ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা যাচাই-বাছাই করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!