।
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, দেশের শীর্ষতম চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব,ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ, সাবেক ছাত্রনেতা, প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আস্থাভাজন অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত, নিরাপদ ও শান্তিতে রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন। কড়া নিরাপত্তার চাদরে মানুষ যাতে ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দিয়েছেন।
শুক্রবার (২০মে) দুপুরে ২ নং কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ বাজারে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগকালে কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামিলীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময়কালে অধ্যাপক ডা: এম এ আজিজ এসব কথা বলেন। এর আগে তিনি বিদ্যাগঞ্জ বাজার জামে মসজিদে জুন্মার নামাজ আদায় করেন ও মুসল্লীদের সাথে মতবিনিময় করেন ।
এসময় অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন- মহামারি করোনাতেও লকডাউনেও জনগনকে খাদ্য নিরাপত্তা দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি বলেন- আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে আধুনিক মানবিক ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত করতে কাজ করে যাচ্ছে। পবিত্র ইসলামের প্রচার, প্রসার ও সেবায় আওয়ামীলীগ সরকার দেশে বিভিন্ন স্থানে আধুনিক মসজিদ তৈরি, আধুনিকায়ন ও সংস্কার করছে। পবিত্র ইসলামের খেদমত ও আলেম ওলামাদের সম্মানে বর্তমান প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অতুলনীয়।
ময়মনসিংহ বিএমএ এর সাধারণ সম্পাদক ডা: হোসাইন আহম্মদ গোলন্দাজ তারা,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুল সরকার, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এফ আই কামাল, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি এমদাদুল হক সরকার, কৃষকলীগ সভাপতি আজিজুল রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সোহরাব আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি মেম্বার ওমর ফারুক, কৃষকলীগ ১ নং ওয়ার্ড সভাপতি চন্দ্রনাথ কর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।
অধ্যাপক ডাঃ এম এ আজিজ আরো বলেন, ময়মনসিংহ -৪ আসনের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, সহ সকল শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও বর্তমান সরকার বিভিন্ন অনুদান প্রদান অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের একজন সেবক হিসেবে এলাকার উন্নয়নে কাজ করতে ও আপনাদের সেবায় পাশে থাকতে আমার যতটুকু সামর্থ আছে তা দিয়ে
চেষ্টা করছি। ময়মনসিংহ সদর এলাকাকে আধুনিক, পরিছন্ন ও নান্দনিক এলাকা হিসেবে গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সহযোগিতা চাই।
কুষ্টিয়া বাজার জামে মসজিদ সভাপতি আনসার আলী জুন্মা নামাজ পূর্ব ডা: এম এ আজিজ কে উপস্হিত মুসুল্লিদের সাথে পরিচয় করিয়ে দিলে তিনি মুসুল্লিদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমোলক কর্মকাণ্ড তুলে ধরে আগামী দিনে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে সকলের কাছে বাংলার দুঃখী মানুষের আস্থা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে