স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে
ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ-প্রতিপাদ্যে সদর উপজেলা ভূমি অফিসে ঘরে বসে ভূমি সেবা সপ্তাহ বুথ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯মে) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এইচ. এম ইবনে মিজান এই কার্যক্রম এর উদ্ভোধন করেন।
সহকারী কমিশনার ভূমি এইচ. এম ইবনে মিজান
ভূমি জানান,উক্ত কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু এ সপ্তাহ ২৩ মে পর্যন্ত পরিচালনা করা করা হবে।
বুথের মাধ্যমে লিফলেট বিতরণ, ই-নামজারির আবেদন গ্রহণ, ডিসি আর প্রদান, অনলাইন রেজিস্ট্রেশন, মিস কেস সক্রান্ত, খারিজা পর্চা,নাম অংশ, পরিমাণ, ভুল সংশোধন বিষয়, ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান সংক্রান্ত সেবা এবং ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার শুনানি ও বিধি মোতাবেক তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
তিনি আরো জানান, গ্রাহকদের সচেতনতা, ভূমি বিষয়ে ধারণা, সেবাদানের পদ্ধতি বিষয়ে লিফলেট বিতরণ ও অবহিতকরণ করা হচ্ছে।
অফিস রুম ছেড়ে মাঠে বসানো হচ্ছে ডেক্স যেকোনো মানুষ এসেই জানতে পারছেন তার সমস্যার সমাধান, পেয়ে যাচ্ছে ডিজিটাল সেবা, এমন সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।
উৎসবমুখর পরিবেশে এসিল্যান্ড থেকে শুরু করে কাননগো, সার্ভেয়ার, নায়েব, অফিস সহকারীরা এক টেবিলে সেবা প্রদান করছেন। প্রথমদিনেই সদর উপজেলায় ৫ শতাধিক মানুষ ভূমি বিষয়ে সেবা পেয়েছেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) এইচ. এম ইবনে মিজান ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে