Breaking News
Home / Uncategorized / ত্রিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন পৌরসভা।।

ত্রিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন পৌরসভা।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক,অনূর্ধ্ব১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বইলর ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে টানা ২য় বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে
ত্রিশাল পৌরসভা।

বুধবার(১৮ মে) উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ,সহকারী কমিশনার (ভূমি)হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার,বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিশাল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক এ এনএম শুভা মিয়া আকন্দ,আশারাফুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা।এ সময় আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।
খেলার ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক নাজমুল হাসান জীবন,আহসান হাবীব, আব্দুল খালেক মাস্টার ও শরীফুল ইসলাম।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!