Breaking News
Home / Uncategorized / বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।

বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।

প্রেস বিজ্ঞপ্তিঃ
বর্ষীয়ান সাংবাদিক, গবেষক,কলাম লেখক, বুদ্ধিজীবী আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী (৮৮) স্হানীয় সময় বৃহস্পতিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯মে) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের স্বাক্ষী আবদুল গাফফার চৌধুরী ছিলেন একাত্তরের মুজিবনগর সরকারের মুখপাত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদক। ১৯৭৪ সাল থেকে লন্ডনে বসবাস করলেও মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে তার কলম সোচ্চার ছিল বরাবর।

তিনি আরও বলেন,প্রবাসে থেকেও ঢাকার পত্রিকাগুলোতে তিনি যেমন রাজনৈতিক ধারাভাষ্য আর সমকালীন বিষয় নিয়ে একের পর এক নিবন্ধ লিখেছেন, তেমনি লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, স্মৃতিকথা ও প্রবন্ধ।তিনি সাবলীল, বিশ্লেষণধর্মী ও কথনের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।প্রথিতযশা এ কলাম লেখকের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা ও সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয় ।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!