Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে স্বদেশ প্রত্যাবতন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা ও আলোচনা সভা ।।

ময়মনসিংহে স্বদেশ প্রত্যাবতন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা ও আলোচনা সভা ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবতন দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ১৭ মে দুপুর সাড়ে ১২ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা মহোদয় এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল ভাই, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ ভাই, জেলা যুব লীগের সম্মানিত যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন ভাই, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন ভাই, জেলা তাতী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন প্রমুখ। অনুষ্ঠানের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সমানিত সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই এর সুস্হতা কামনা করে দোয়া করা হয়। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান ভাই, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা ভাই, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল ভাই, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী ভাই, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু ভাই, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, সম্মানিত সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম ভাই, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান ভাই, জেলা কৃষকলীগের সহসভাপতি কামরুল ইসলাম, মহানগর কৃষক লীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনায় ও দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনাসহ দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!