আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) এর প্রতিনিধি হিসেবে তারাকান্দায় সহকারী কমিশনার ভূমি এর দায়িত্বে থেকে বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করায় ও ভূমি সংক্রান্ত যে কোন সমস্যার সমাধানে ভূমিকা রাখা, তারাকান্দা উপজেলার ভূমি উন্নয়ন কর আদায়,হয়রানি মুক্ত পরিবেশে নামজারী জমা খারিজ সম্পন্ন করার মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি ব্যবস্থাপনাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার বিশেষ অবদান রাখাসহ সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলায় শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) সম্মাননা পেলেন তারাকান্দা সহকারী কমিশনার ভূমি জিনাত শহিদ পিংকি। সারাদেশের ৬৪জেলায় ৬৪ জন সহকারী কমিশনার ভূমিকে এই শ্রেষ্ঠত্বের পদকে মুল্যায়ন মন্ত্রণালয়। তার মাঝে ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক এনামুল হক ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর প্রস্তাব বিবেচনায় ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ড মনোনীত হন জিন্নাত শহীদ পিংকি।
সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ বছর সারাদেশে ৬৪ জেলায় ৬৪জন কর্মকর্তা এ স্বীকৃতি পেয়েছেন বলে জানা গেছে।
জিন্নাত শহীদ পিংকি তারাকান্দায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর শুনানির মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, ভূমি সেবায় সহজীকরণ, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে জেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।এছাড়া তিনি অনলাইন এ ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম কে বেগবান করার জন্য সকল ভুমি মালিকের ভূমি সংক্রান্ত তথ্য এন্ট্রি ও অনুমোদন কার্যক্রম সম্পন্ন করে তারাকান্দা উপজেলায় অনলাইন এ ভূমি উন্নয়ন কর আদায় শুরু করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি বলেন, সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করি। সারাদেশে ৬৪ জন কর্মকর্তা কে শ্রেষ্ঠত্বের সনদ দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার ১৩ উপজেলার মাঝে শ্রেষ্ঠ হওয়ায় দায়িত্ব আরো বেড়ে গেলো। এই অর্জনে প্রশাসন পরিবারের সকল সদস্য এবং তারাকান্দাবাসীও আমার সঙ্গে সমান অংশীদার। তাদের সহযোগিতা পেয়েছি বলেই আজকের এই সম্মাননা পেলাম।
শ্রেষ্ট এসিল্যান্ড হিসাবে মনোনীত জিনাত শহিদ পিংকি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সদর উপজেলার সাকুয়া গ্রামের সন্তান। বাবা-মায়ের একমাত্র সন্তান জিন্নাত শহীদ পিংকি ৩৫ তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগ দেন। চাকরী জীবনে তিনি কক্সবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পদে সফলতার সাথে দায়িত্ব পালন শেষে গত ২০২১সালের ১১ই এপ্রিল ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে