মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে চামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মে) বাদ আছর সোমবার ময়মনসিংহ রেলওয়ে জি আর পি জামে মসজিদে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং
দেশ ও জাতির শান্তি, মঙ্গল কামনা করে উক্ত মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, এইচ এম ফারুক,তানভীর আহমেদ সিদ্দক, সদস্য যুবরাজ মনি, মোঃ মাজহারুল হক ঝন্টু,ইমরান জামান বাবু,রবিন খান শিমুল প্রমুখ।এছাড়া শফিকুল হক শুভ,আসাদুজ্জামান স্বপন,জাকির হোসেন,মাহবুব আলম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে জি আর পি জামে মসজিদের ঈমাম মওলানা মুফতি রকিবুল ইসলাম।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে