Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৬

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৬

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ওসি শাহ কামাল আকন্দ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ নগরী গড়াসহ অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম সদর উপজেলা পরিষদের সামনে থেকে চুরি মামলায় রিংকু মনি, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর কালীবাড়ী এলাকা থেকে নিয়মিত মামলায় এজাহার নামীয় আসামী মোঃ মাসুদ রানা, এসআই আশিকুল হকের নেতৃত্বে একটি রাঘবপুর শৈলমারী এলাকা থেকে মাদক ব্যবসায়ী হাবিব ওরফে হাবিকে হেরোইনসহ গ্রেফতার করেছে। এছাড়া এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় হতে চুরি পুরাতন মামলার আসামী হিসাবে আনিছুর রহমান, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া চুকাইতলা এলাকা থেকে চুরি পুরাতন মামলার আসামী হাসমত আলী এবং এসআই নিরুপম নাগ অভিযান চালিয়ে
জেসি গুহ রোড এলাকা থেকে আদালতের পরোয়ানাভুক্ত আসামী মোঃ নাসিরকে গ্রেফতার করেছে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি আরো জানান- মাদকমুক্ত ও নিরাপদ নগরী উপহার দিতে আমাদের এ অভিযান চলমান থাকবে,অভিযান কে সফল করতে তিনি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে থানা-পুলিশ কে সহায়তা করতে কোতোয়ালি মডেল থানা এলাকার সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!