আরিফ রববানী ময়মনসিংহ ॥ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২২ এর উপজেলা পর্যায়ের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫মে) উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে স্থানীয় নজরুল একাডেমীর মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব ১৭ দল উপজেলার ২নং বৈলর ইউনিয়ন বনাম ত্রিশাল ইউনিয়ন এর মধ্যকার সেমিফাইনাল খেলায় বৈলর ইউনিয়ন ২-০ গোলে ত্রিশাল ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে।
সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এিশালের দুইবার নির্বাচিত মাননীয় সাংসদ আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানি খেলাটি উপভোগ করেন এবং ত্রিশাল উপজেলায় শ্রেষ্ঠ খেলোয়ার তৈরী করতে খেলোয়ারদের বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য আগামী ১৭ ই মে ত্রিশাল উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব ১৭ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় বৈলর ইউনিয়ন বনাম এিশাল পৌরসভা ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে