Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধন।

ময়মনসিংহ সদরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধন।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালিকা (অনুর্ধ্ব ১৭) এর উদ্ভোধন করা হয়েছে।

শনিবার (১৪মে) বিকাল ৩.০০ ঘটিকায় স্থানীয় রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালিকা (অনুর্ধ্ব ১৭) উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ইউনিয়নসমূহের মধ্যকার খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উক্ত আয়োজনে আরও আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও ময়মনসিংহ-৪সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন জাহাঙ্গীর আহমেদ,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিনসহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!