Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে যানযট নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন সিদ্ধান্ত।।

ময়মনসিংহে যানযট নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন সিদ্ধান্ত।।

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) এর উদ্যোগে মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন মওলনায়তনে আয়োজিত এক সভায় সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসনকল্পে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত গুলোর মাঝে রয়েছে- আগামী ২১ মে এর পর ইট, বালি ও যেকোন পণ্যবাহী গাড়ি সকাল ০৮ থেকে রাত ৮ টা পর্যন্ত ময়মনসিংহ শহরের অভ্যন্তরে চলাচল করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয় | এছাড়া শুক্রবার থেকে শহরের অভ্যন্তরে কোন সিএনজিও প্রবেশ করতে পারবে না |

সভায় অটোবাইক ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয় | এজন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয় | কমিটির সুপারিশ মোতাবেক আগামী ১ জুন থেকে অটোরিকশা ও অটোবাইক চলাচল করবে |

এছাড়া যানজট রোধে শহরের অভ্যন্তরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় | মসিক মেয়র মহোদয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলী ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ মাসকান্দা বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন এবং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে |

সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয় বলেন, আমরা যানজট মুক্ত নগরী হতে চাই | বহু কারণেই এই শহরে যানজট বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা যে কোন মূল্যেই নিরসন করতে হবে |

নাগরিক জীবনে স্বাচ্ছন্দ আনতে নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা রোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে বলে মেয়র মহোদয় জানান | এছাড়া ব্রিজ থেকে কেওয়াটখালী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শহরের অভ্যন্তরের সড়কসমূহ প্রশস্তকরণ এবং রেলক্রসিংসমূহে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মেয়র মহোদয় |

এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিকের সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আমিনুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিআরটিএ এর কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মোঃ জহির, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, অটোচালক সমিতির সভাপতি দিলীপ সরকার সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন |

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!